রাজশাহী বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া সেরা

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১৮:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৮:১২

অধ্যক্ষের সঙ্গে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা বগুড়া। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে নওগাঁ জেলায়। এবার এ বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা জিপিএ-৫-এ এগিয়ে থাকলেও পাসের হারে মেয়েরা সেরা।

শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক জানান, এ বোর্ডের আওতাধীন আট জেলার ৭৫৮ কলেজের ১৯৭ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ১৩৪ জন। পরীক্ষা দিয়েছে, এক লাখ ৪৮ হাজার ৬৭২ জন। পাস করেছে এক লাখ ১৩ হাজার ৫৫০ জন। পাসের হার ৭৬.৩৮ শতাংশ।  ছাত্রীদের পাসের হার ৮১.২১ শতাংশ ও ছাত্র ৭২.৩২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৭২৯ জন। এর মধ্যে ছেলে তিন হাজার ৫৪১ জন ও মেয়ে তিন হাজার ১৮৮ জন।

জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জেলা সেরা। এখানে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৩৭ জন। এর মধ্যে ছেলে এক হাজার ৩৫০ জন ও মেয়ে এক হাজার ৮৭ জন। দ্বিতীয় রাজশাহী জেলায় জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১২৪ জন। এর মধ্যে ছেলে এক হাজার ১৩৭ জন ও মেয়ে ৯৮৭ জন। তৃতীয় সিরাজগঞ্জে জিপিএ-৫ পেয়েছেন ৬৪৬ জন। এর মধ্যে ছেলে ৩৪৩ জন ও মেয়ে ৩০৩ জন। চতুর্থ পাবনায় জিপিএ-৪ পেয়েছে ৬৪২ জন। এর মধ্যে ছেলে ৩১২ জন ও মেয়ে ৩৩০ জন। পঞ্চম নাটোরে জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন। এর মধ্যে ছেলে ১৫০ জন ও মেয়ে ১৩৪ জন। ষষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৩৫ জন। এর মধ্যে ছেলে ১০৪ জন ও মেয়ে ১৩১ জন। সপ্তম জয়পুরহাটে জিপিএ-৫ পেয়েছে ২০৯ জন। এর মধ্যে ছেলে ৮৩ জন ও মেয়ে ১২৬ জন এবং অষ্টম নওগাঁয় জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। এর মধ্যে ছেলে ৬২ জন ও মেয়ে ৯০ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম