সাতছড়ি উদ্যান থেকে আগুনে পোড়া লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:২৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:২৭

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে টমটম চালক আলমগীর মিয়ার (২৬) আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় বনের গভীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। আলমগীর উপজেলার বনগাও গ্রামের রহমত আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) শেখ নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সাতছড়ি পল্লীর বাসিন্দা সমিরন নামে এক ব্যক্তি জঙ্গলের ভেতর আগুনে পোড়া একটি লাশ পড়ে থাকতে দেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি তদন্ত আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, আলমগীর মিয়া শনিবার বাড়ি থেকে টমটম নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) শেখ নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনও স্থান থেকে হত্যার পর এখানে হয়তো লাশটি রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম