নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১২:১৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:২২

হবিগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। শনিবার (২০ জুলাই) সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘হবিগঞ্জের ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। নদীর বাঁধ ভেঙে যাতে গ্রামগুলো প্লাবিত না হয় সেজন্য কাজ করা হচ্ছে। এজন্য আপনাদের ধৈর্য ধরতে হবে।’

মন্ত্রী বলেন, ‘অবৈধ স্থাপনার জন্য নদী-খাল ধ্বংস হয়ে যায়। কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক যেভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন তার জন্য তিনি প্রশংসার দাবিদার। হবিগঞ্জে খোয়াই নদী রক্ষা করার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’ হবিগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

এ সময় তার সঙ্গে ছিলেন এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো এতো সম্প্রীতি কোথাও নেই। আমরা যেভাবে একে অপেরের উৎসবে যোগ দেই সে নজির পৃথিবীর কোথাও নেই।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম