প্রিয়া সাহার অভিযোগের পেছনে নিশ্চয়ই কোনও গোষ্ঠীর স্বার্থ আছে: নৌপ্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৭:২১আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৫৯

দিনাজপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী

বাংলাদেশে প্রিয়া সাহার অভিযোগের মতো কোনও পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহা তার ব্যক্তিস্বার্থেই অভিযোগ করেছেন। এর পেছনে নিশ্চয়ই তার বা কোনও গোষ্ঠীর স্বার্থ আছে।’ শনিবার (২০ জুলাই) দুপুরে দিনাজপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের এমন শান্তিপূর্ণ আবাসভূমি পৃথিবীর কোথাও নেই।’

এ ধরনের অভিযোগে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে আশঙ্কা করে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বেও বিএনপি প্রধান খালেদা জিয়া আমেরিকান কংগ্রেসের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। সেটি একটি দেশবিরোধী কর্মকাণ্ড। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যে মুক্তিযুদ্ধ করেছিল, জিয়া-এরশাদ-খালেদারা সেই চেতনা ধ্বংস করতে পারেননি।’ তিনি বলেন, ‘এই ধরনের দুই-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মূল চেতনাকে কখনো ধ্বংস করা যাবে না। এতে আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।’

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানকে গাছের চারা বিতরণসহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিরল উপজেলার ধুকুরঝাড়ী নোনাখালে পোনা অবমুক্ত করেন নৌপ্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে এক বাংলাদেশি নারী অভিযোগ করেন। ট্রাম্পকে প্রিয়া বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানকার ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান “নাই” হয়ে গেছে। দয়া করে বাংলাদেশি জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

আরও পড়ুন: প্রিয়া সাহার অভিযোগ উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী 

                 প্রিয়া সাহার অভিযোগের বিষয় খতিয়ে দেখা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

 

 

 

 



 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম