সোনাগাজীতে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

ফেনী প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৮:১৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:২১

ফেনী

ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২০ জুলাই) ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর ইঞ্জিমান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বিবি হাজেরা স্থানীয় ব্যবসায়ী আনার আহম্মদের স্ত্রী।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) রাতে পাঁচ সন্তানকে নিয়ে আলাদা কক্ষে ঘুমিয়েছিলেন আনার আহম্মদ ও বিবি হাজেরা। ভোরে ঘুম থেকে উঠে হাজেরাকে বিছানায় না পেয়ে বাইরে খোঁজাখুঁজি শুরু করেন আনার। অনেকক্ষণ খোঁজার পরও স্ত্রীকে না পেয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খুঁজতে শুরু করলে বাড়ির উত্তর দিকে একটি সেপটিক ট্যাংকের ওপর হাজেরার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান তারা।

সোনাগাজী মডেল থানার এসআই  মো. নুরুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী  সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী