কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৯:০২আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:০৩

কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি

হাইকোর্টের নির্দেশনা ২০০৯ অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবিসহ মোট ৩টি দাবি জানিয়েছে জেন্ডার প্লাটফর্ম নামক একটি সংগঠন।

শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির কো-অর্ডিনেটর অধ্যাপক আইনুন নাহার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যেকোনও ধরনের যৌন হয়রানি প্রতিকূল অবস্থার সৃষ্টি করে, যা মানবধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ও উন্নয়নের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা। ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আনইজীবী সমিতি যৌন হয়রানিমুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য একটি রিট পিটিশন করে। সেসময় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ কর্মক্ষেত্র থেকে ব্যাপক যৌন হয়রানিমূলক ঘটনা প্রকাশ পেতে থাকে। পরবর্তীতে আদালত ২০০৯ সালের ১৪ মে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১১টি সুনির্দিষ্ট নির্দেশনা দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ পর্যন্ত কোনও প্রতিষ্ঠান সেই ১১টি নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।

তিনি হাইকোর্টের নির্দেশনা ২০০৯ অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন করা, আইন পূর্ব পর্যন্ত হাইকোর্টের নীতিমালা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এবং সরকার কর্তৃক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন করার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নিবার্হী পরিচালক অ্যাডভোকেট ফৌজিয়া করিম, আওয়াজ ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক নাজমা আকতার, কর্মজীবি নারী’র পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান