যৌন হয়রানির অভিযোগে প্রাথমিকের প্রধান শিক্ষক আটক

নোয়াখালী প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৮:২৯আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:৪৬

যৌন হয়রানির অভিযোগে আটক মো. ইউছুফ নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌন হয়রানির অভিযোগে মো. ইউছুফ (৫২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়।

ইউসুফের বাড়ি উপজেলার কাশিপুর এলাকায়। সে নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগসূত্রে জানা যায়, ইউছুফ গত একমাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্ন ভিডিও ও ছবি দেখাতো। একই সঙ্গে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিতো। ছাত্রীদের টয়লেটের সামনে দাঁড়িয়ে উঁকি মারতো এবং কয়েকজনকে ধর্ষণের চেষ্টাও করে। ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে বিষয়টি জানালে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউছুফকে ধরে পুলিশে সোপর্দ করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান