হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২৩:৩২আপডেট : ২০ জুলাই ২০১৯, ২৩:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট

হবিগঞ্জে ও মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুন নূর (২৫) ও মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আপন মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)।

সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে শহরের আনোয়ারপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত আব্দুন নূর বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে মাধবপুর উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই  মুখলেছুর রহমান জানান, শনিবার বিকালে নিহত সোহাগ মিয়া উপজেলার আফজলপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম