গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

জামালপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৬:৩১আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:৪০

নিহত শিপন পুলিশের সঙ্গে কথিত সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শিপন (২৮)। সোমবার ভোররাত ৩টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামে এই ঘটনা ঘটে।

শিপনের বাড়ি শেরপুর জেলার মুন্সির চর গ্রামে। তার বাবার নাম জামাল উদ্দিন। শিপনের বিরুদ্ধে জামালপুর ও শেরপুর জেলায় খুন, নারী নির্যাতন, অস্ত্র-বিস্ফোরক ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

সোমবার দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাতে বকশীগঞ্জ থানার মেরুরচর ইউনিয়নে দশআনী নদীতে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে একটি নৌকাকে ধাওয়া করে।  পরে টহল পুলিশ ওই নৌকাটি জব্দ করে মাঝি শাহিদুর রহমানকে গ্রেফতার করে। একইসঙ্গে নৌকা থেকে পালিয়ে যাওয়ার পথে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপনকে আটক করে পুলিশ। রবিবার রাতে শিপনের কথা অনুযায়ী তাকে নিয়ে ডুমুরতলা বন বিভাগের বিট অফিসের পূর্ব দিকে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। অস্ত্রধারীদের গুলিতে শিপন গুলিবিদ্ধ হয়। তাকে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, এই বন্দুকযুদ্ধে চার পুলিশও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি দেশীয় পাইপগান, একটি রামদা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের