ছেলেধরা সন্দেহে বাঁশখালীতে তিন যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুলাই ২০১৯, ১৭:২৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৭:৩৭

চট্টগ্রাম ছেলেধরা সন্দেহে চট্টগ্রামের বাঁশখালীতে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি আহত তিন যুবকের পরিচয় জানাতে পারেননি।

রেজাউল করিম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাগল কেনার জন্য এই তিন যুবক বাহারছড়া এলাকায় গেলে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তিনজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আহত তিন যুবকের নাম পরিচয় জানতে বাঁশখালী থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বরে ফোন করা হলে কর্তব্যরত অফিসার তাদের নাম পরিচয় দিতে অস্বীকৃতি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান