ফিসপ্লেট খুলে যাওয়ায় রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৬:৫০ আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৬:৫৩

মতবিনিময় সভা রেললাইনের ফিসপ্লেট খুলে যাওয়ার কারণে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছির দীঘলকান্দি এলাকায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে বদলি করা হয়েছে। একই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন সহকারী প্রকৌশলীকে। বিশেষ করে ওই অঞ্চলে দায়িত্বে নিয়োজিত ম্যাটের দায়িত্বে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহীদুল ইসলাম এসব তথ্য জানান। পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘এরই মধ্যে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন রেলওয়ে মহাপরিচালকের দফতরে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে পরবর্তী যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করা হবে।’

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী মৃণাল কান্তি বণিক, প্রধান সংকেত প্রকৌশলী অসিম কুমার তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসুদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১০ জুলাই চারঘাটের দীঘলকান্দিতে তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ২৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

অঅরও পড়ুন: ২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
লম্বা ছুটির লোভে নিজের স্কুলেই বোমা হামলার হুমকি, আটক ছাত্রী
লম্বা ছুটির লোভে নিজের স্কুলেই বোমা হামলার হুমকি, আটক ছাত্রী
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া