যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২০:০৯আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৮

ইমরোজ যশোরের ভাতুড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইমরোজ (২৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। কোতোয়ালি থানার ইনসপেক্টর সমীর সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরোজের ভাই ইসাজুল ও তার বন্ধু রাশেদুল হাসান অভিযোগ করেন, আজ বুধবার (২৪ জুলাই) সকালে ভাতুড়িয়ায় ইমরোজের মাছের ঘেরে স্থানীয় এক সন্ত্রাসীর সহযোগী একটি মেয়েকে নিয়ে যায়। ইমরোজ তাদের বাধা দিয়ে সেখান থেকে বের করে দেন। বিষয়টি জানার পর দুপুরে ওই সন্ত্রিাসীর অন্য কয়েক সহযোগী দুটি মোটরসাইকেলে এসে ভাতুড়িয়া বাজারে ইমরোজের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখানে তারা ইমরোজের বুকে একটি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের পেছনে কোপ দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দুপুর ২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ডা. ম‌নিরুজ্জামান লর্ড জা‌নান, গুলি ইমরোজের বুকের বামপাশে ঢুকে ফুসফুসে বিদ্ধ হয়। অপারেশনের মাধ্যমে গুলিটি বের করার সময় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর সমীর সরকার বলেন, ‘গুলিবিদ্ধ ইমরোজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে বিষয়টি উদঘাটন এবং দোষীদের আটকে পুলিশ কাজ করছে।’

নিহত ইমরোজ ভাতুড়িয়া এলাকার নুর ইসলা‌মের ছেলে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি