মাদারীপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২০:২৭আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৩৬

মাদারীপুরে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ দলীয় আদর্শ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজীদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে তানভীরের অব্যাহতির খবরে বুধবার বিকালে মাদারীপুর ও রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড ও মস্তফাপুর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে,মাদারীপুরে আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানপন্থী এই দুই ভাগে বিভক্ত। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া তানভীর মাহমুদ শুরু থেকেই শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ নেতা হিসেবেই পরিচিত। মাদারীপুরে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ

এর আগে উপজেলা নির্বাচন নিয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের ছয় জনকে বহিষ্কারের সুপারিশ এবং সদর উপজেলা আওয়ামী লীগের ১৭ নেতাকে বহিষ্কার করে মাদারীপুর জেলা আওয়ামী লীগ। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কাজল কৃষ্ণ দে, অপরদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র পদে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন ওবাইদুর রহমান কালু খান। তিনি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের আপন ছোট ভাই। এর আগে জেলা ও উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা নেতারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবীরের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধী প্রার্থী ওবায়দুর রহমান কালু খানের পক্ষ অবলম্বন করে নির্বাচনে প্রচার-প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে।

মাদারীপুর জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য রিপন হাওলাদার দাবি করেন, ‘মূলত কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের নিজ এলাকা রাজৈর ও মাদারীপুর সদর উপজেলা কমিটি গঠন নিয়ে সাংগঠনিক মতবিরোধের কারণেই এই বহিষ্কারের ঘোষণা। দলীয় আদর্শ ও গঠনতন্ত্র বিরোধী কোনও ঘটনা ঘটেনি। তাই মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদের স্বপদে বহালের দাবিতে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আমাদের দাবি না মানা হলে মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সব ধরণের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম