ছেলেধরা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২৩:৪৪আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:১০

বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ নাসিম ছেলেধরা গুজবে আইনশৃঙ্খলা বাহিনীসহ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আন্দোলন করে আওয়ামী লীগকে হঠানো যাবে না জেনেই ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে।’ বুধবার (২৪ জুলাই) তার নির্বাচনি এলাকায় পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সংখ্যালঘুদের বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা প্রিয়া সাহার মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তার বক্তব্য ড. কামাল হোসেন গংদের প্ররোচনায় হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনি মাঠে হেরে গিয়ে, আন্দোলন করে আওয়ামী লীগকে হঠানো যাবে জেনে তারা এসব চক্রান্ত শুরু করেছে।’

তিনি দুপুর ১২টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, দুপুর ২টায় কাজিপুর আরডি হাইস্কুল মাঠে কারিতাস রাজশাহী অঞ্চলের ত্রাণ বিতরণ করেন। বিকাল ৩টায় সদরের ছোনগাছা ইউনিয়নে নাপিত, কামার, কুমারসহ অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারের ভাতা প্রদান কার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন। বিকালে জেলা শহরে গিয়ে তিনি শহররক্ষা বাঁধ ‘হার্ড পয়েন্ট’ পরিদর্শন করেন।

ত্রাণ বিতরণকালে বন্যাদুর্গত মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রাকৃতিক যেকোনও দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল দুর্গত এলাকায় আসেননি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে।’ 

কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান