টাঙ্গাইলে রেললাইনের ওপর ট্রাক, তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১২:৪৯আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৩:১০

রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে ফেলা হয় কালিহাতীর সল্লা এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দু’টি ট্রেন আটকা পড়ে। ট্রাকটি সেখান থেকে সরিয়ে ফেলার পর সকাল সাড়ে নয়টার দিকে রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের ইনচার্জ মাসুম আলী খান বলেন, ‘ট্রাকটি রেললাইনের ওপর উঠে পড়ায় ২০ ফুট জায়গায় স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই স্থানের স্লিপার সরে যায়। পরে রেকার দিয়ে প্রাথমিকভাবে স্লিপার মেরামত করা হয়েছে। বর্তমানে রেললাইন দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে পড়ে। এতে রেললাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে সকাল সাড়ে নয়টার দিকে রেললাইন দিয়ে ট্রেন চলাচল ফের শুরু হয়।’

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি