বন্যার পানিতে বেড়াতে গিয়ে নৌকাডুবে পাঁচ শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৫:৫৫আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৬:১৯

জামালপুরে নৌকাডুবে পাঁচ শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুই বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর নিকলী বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো−সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫) ও তার ছোট বোন ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নাতুল জয়া (১০) এবং কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)।

সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মহব্বত কবীর জানান, পাঁচ শিশুর সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। সব ভাইবোন মিলে মোট ৯ জন বৃহস্পতিবার সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে যায়। এ সময় পাঁচ জনের মৃত্যু হয় এবং বাকি চার জনকে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এই সংবাদ নিশ্চিত করেছেন। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের