আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে হুইপের মেয়েকে উত্ত্যক্ত, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২৩:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করায় আক্তার হোসেন নামে এক যুবক গ্রেফতার




আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয় দিয়ে হুইপের মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আক্তার হোসেন। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রামের আব্দুস সালামের ছেলে।
সূত্র জানায়, গ্রেফতারকৃত যুবক আক্তার কসবার নোয়াগাঁও গ্রামে নানা বাড়িতে বিভিন্ন সময় অবস্থান করতেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ওই যুবক একই পরিচয়ে জাতীয় সংসদের এক হুইপের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার হওয়া আক্তারের নানার বাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে।
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম জানান, আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। সম্প্রতি আক্তার আইনমন্ত্রীর নাম ভাঙিয়ে আদালতের পেশকার পদে চাকরি দেওয়ার কথা বলে কসবা উপজেলার মো. ইয়াছিন নামে এক যুবকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এ ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেই আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আক্তার আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে এক হুইপের মেয়েকে উত্ত্যক্ত করতো বলে প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে আইনমন্ত্রী এবং ওই হুইপ বা তাদের পরিবার থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান