দেশের ৯৪ ভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে: প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ০৯:০১আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৯:০৬

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের ৯৪ ভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। এ বছরের মধ্যেই বাকি সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগে আপনারা ইচ্ছামতো বিদ্যুৎ ব্যবহার করে মাস শেষে বিল দিতেন। এখন প্রিপেইড মিটারে আগে বিদ্যুৎ বিল পরিশোধ করেন পরে বাতি জ্বালান। আপনার বাতি জ্বালানোর ওপর বিদ্যুৎ ব্যবহার নির্ভর করে। আপনি যতো বিদ্যুৎ ব্যবহার করবেন ততো তাড়াতাড়ি আপনার প্রিপেইড মিটার থেকে জমা করা টাকা খরচ হয়ে যাবে। তাই প্রয়োজন ছাড়া অযথা বিদ্যুৎ ব্যবহার করার অভ্যাস থেকে সবাইকে সরে আসতে হবে। তিনি জানান, সরকার বিদ্যুতের মতো গ্যাস সাশ্রয়ের জন্য ডিজিটাল প্রিপেইড মিটার চালুর পরিকল্পনা করছে। সরকারের এই সিদ্বান্ত যেকোনও সময় বাস্তবায়ন করা হবে।
কেরানীগঞ্জে পাঁচশ’ শয্যার হাসপাতাল হবে
নসরুল হামিদ বিপু বলেন, কেরানীগঞ্জে পাঁচশ’ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল করা হবে যাতে এখানকার মানুষকে কষ্ট করে চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে না হয়। সেজন্য খুব দ্রুত হাসপাতালের জায়গা ঠিক করে এর কাজ শুরু করা হবে। পরে তিনি তেঘরিয়া ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম মোহর মোল্লার নাম ঘোষণা করেন। কমিটির অন্যদের নাম কাউন্সিলের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানান।
ঢাকা জেলা পরিষদ সদস্য ও তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক সাকুর হোসেন সাকু ,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাট মিয়া, মোস্তাক আহমেদ প্রমুখ।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম