নৈশকোচের চাপায় চা বিক্রেতার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১০:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:৪০

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে নৈশকোচের চাপায় আয়নাল হক (৩৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের চাচা আমির আলী ও স্থানীয়রা জানান, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি দোকানে চা বিক্রি করেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। শনিবার সকালে হাঁটতে বের হলে ঢাকা থেকে কুড়িগ্রাম হয়ে ফুলবাড়ীগামী খাজা পরিবহণ নামে একটি নৈশকোচ উপজেলার ব্র্যাক মোড়ে আয়নালকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আয়নালকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর নেওয়ার পথে আয়নাল হক মারা যান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী  জানান, ‘বিষয়টি আমি শুনেছি। মরদেহ এখনও ফুলবাড়ীতে এসে পৌঁছ্য়ানি। নৈশকোচটি জব্দ করা হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী