যশোরে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি নিহত

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১০:৪৩আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:৪৫

যশোরে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি নিহত যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে শনিবার (২৭ জুলাই) ভোরে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সুজন (২৮) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন বিজিবির এক সদস্য। ঘটনাস্থল থেকে তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার জানান, বিজিবি সদস্যরা প্রতিদিনের মতো পাঁচভূলোট সীমান্তে টহল দিচ্ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে ৫ থেকে ৬ জন মাদক চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে বিজিবি সদস্যদের বাধার মুখে পড়ে। পরে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালালে বিজিবির সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। একপর্যায়ে ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের নিয়ে ভোরে অগ্রভূলোট এলাকায় অভিযানে যায় বিজিবি। ওই গ্রামের আজিজের আমবাগানে পৌঁছলে তাদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলিতে চোরাকারবারিরা পিছু হটে। পরে বিজিবি সদস্যরা অভিযানের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া এক চোরাকারবারির মরদেহ ও তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই আব্দুর রহিম হাওলাদার জানান, নিহত চোরাকারবারির নাম সুজন। সে উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। এদিকে আহত বিজিবির পাঁচভূলোট ক্যাম্পের সার্জেন্ট আকমল হোসেনকে প্রথমে যশোর সেনানিবাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’