জামালপুরের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে শহরের পাথালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক কাওসার (১৮) জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতালা এলাকার রমজান আলীর ছেলে।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস হাসান জানান, দুপুরে কাওসার বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় ব্রহ্মপুত্রের প্রবল স্রোতে সে ভেসে যায়। পরে স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। আমি কিছু জানি না।








