ধামরাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

সাভার প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৫:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৬:০০

এডিস মশা (ছবি: ইন্টারনেট) ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে রেফার করার সময় তার মৃত্যু হয়।

জুয়েল মাহমুদ নয়ন ধামরাইয়ের কুল্লা এলাকার বাসিন্দা। এলাকায় পানের ব্যবসা ছিল তার।

এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই শনিবার হাসপাতালে নিয়ে আসলে জুয়েল মাহমুদ নয়নকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে সোমবার সকালে তার পরিবার তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলে রেফার করার সময় তিনি মারা যান।’

নয়নের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে নয়ন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক