ডেঙ্গু, বন্যা, গুম, খুন সবই কি গুজব: আমির খসরু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:৫২

কুড়িগ্রামে ত্রাণ বিরতণ করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যাদের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক থাকবে না, জনগণের প্রত্যাশা বা চাহিদা তাদের কাছে গুজবের মতো মনে হবে এটাই স্বাভাবিক। তারা জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে একটি সরকার গঠন করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কথা তাদের কানে যাওয়ার কোনও কারণ নেই, তাদেরও জনগণের প্রয়োজন নেই। জনগণের ভোটে তো তারা নির্বাচিত হননি। তাই তাদের কাছে সবকিছুই গুজবের মতো মনে হবে। তারা সবকিছুই যখন গুজব মনে করছেন তখন গুজবের সমাধান তারাই দেবে। দেশে ডেঙ্গু, বন্যা, গুম, খুন যা কিছু হচ্ছে এগুলো কি সবই গুজব?’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ চালানোর যে প্রচেষ্টা, এটা বিএনপির সমস্যা নয়, এটা বাংলাদেশের মানুষের সমস্যা।’

তিনি সোমবার (২৯ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি তারিক আবু আলা চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি মো. হায়দার আলীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের