আবাসন সংকটের প্রতিবাদে জাবির হলে ছাত্রীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০৩:৩০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৩:৫২

আবাসন সংকটের প্রতিবাদে জাবির হলে ছাত্রীদের বিক্ষোভ আবাসন সংকট সমাধানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে  বিক্ষোভ করেছে ছাত্রীরা। সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টায় এই প্রতিবেদন লেখার সময়, দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) ছাত্রীরা হলের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

এর আগে রাত নয়টায় ৪৩ থেকে ৪৬তম আবর্তনের ছাত্রীরা আট দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট সমাধান করতে গিয়ে গত রবিবার ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন আবাসিক শিক্ষকেরা। এছাড়া ৪ জনের কক্ষে ৬ জন করে ছাত্রীকে ওঠানোর সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। হলের রান্নাঘরও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। হল সুপারদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও তোলেন তারা। 

এসবের প্রতিবাদে সোমবার বিক্ষোভে নামেন ছাত্রীরা। এসময় তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। পরে রাত ১০টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান, প্রক্টরিয়াল বডির সদস্যসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। দাবি পূরণে লিখিত আশ্বাস দিলে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।

চার আবর্তনের ছাত্রীরা আন্দোলন স্থগিত করার পরপরই বিক্ষোভ শুরু করেন ৪৭তম আবর্তনের ছাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে ১১৩ জন ছাত্রী গণরুমে থাকছেন। একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন কক্ষে আসন বরাদ্দের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, হল প্রভোস্ট মুজিবুর রহমান, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনপন্থী শিক্ষকরা ছাত্রীদের সঙ্গে আলোচনা করছেন।

 

/জেজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান