বাঘের পটচিত্র প্রদর্শনী

খুলনা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০৭:০২আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৭:০৫

বাঘের পটচিত্র প্রদর্শনী ‘বাঘের বাড়ি’ শিরোনামে খুলনায় প্রথম বাঘের চিত্র নিয়ে পটচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পী পটুয়া নাজির হোসেনের ৫১তম একক প্রদর্শনী এটি। আনন্দচিত্র গ্যালারিতে এ প্রদর্শনী মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় উদ্বোধন করা হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে টুরিস্ট ক্লাব বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনার বিএল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল মোস্তফা কামাল।
এতে উপস্থিত ছিলেন টুরিস্ট ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সূর্বনা সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজীদ খান, সংস্কৃতিকর্মী কাজল আবদুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, মাজিদুল ইসলাম, ফটোগ্রাফার পিনু রহমান প্রমুখ। অনুষ্ঠানের সম্বন্বয়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র আবিদ হাসান সৈকত।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’