বেনাপোল চেকপোস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০৭:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৭:৩৬

বেনাপোল চেকপোস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি ভাস্কর্য বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ভাস্কর্যটি ভারতীয় প্রতিনিধির হাতে তুলে দেন।
ভাস্কর্যটি গ্রহণ করেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার বিএম জামাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, ফাস্ট সেক্রেটারি শামসুর আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আব্দুল মতিন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ও চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ প্রমুখ।
এ বিষয়ে বিএম জামাল হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলকাতার মুসলিম বিশ্ববিদ্যালয়ের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থেকে লেখাপড়া করতেন। সেখানে তার স্মৃতি ধরে রাখার জন্য দুই দেশের সরকারের আন্তরিকতায় একটি ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে সেখানে স্থাপন করা হবে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’