শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০১৯, ২১:৪৮আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২২:০৭

চট্টগ্রাম পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক মারা গেছেন। বুধবার (৩১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ম্যাক করপোরেশন নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার আবু তাহেরের ছেলে ছবিরুল (২৬), পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু (২৪) এবং একই উপজেলার গাফফার মাতব্বরের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি তেলের জাহাজ কাটার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে তিন শ্রমিক আক্রান্ত হন। পরে ইয়ার্ডে থাকা অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৪টার দিকে নিহত তিনজনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসক জানিয়েছেন, তারা সবাই গ্যাসের কারণেই মারা গেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের