গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১০:৩৪আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১০:৪৩

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘বিএনপি জামায়াত এখন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সন্ত্রাসীদের প্রতিহত করছেন। কোনও ধরনের গুজবে কান না দিয়ে গুজবকারীদের আইনের হাতে তুলে দিতে তবে।’

বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্ট্যারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ইমাম, পুরোহিত ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ দূরিকরণে সচেতনতামূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, ‘দেশে ডেঙ্গু রোগ বাড়ছে। এ রোগ প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সমাজের সবাই যদি সচেতন হই তাহলে ডেঙ্গু রোগ কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের মানুষের উন্নতি তো দূরের কথা, লুটপাটে ব্যস্ত ছিলেন তারা। দেশের টাকা বিদেশে পাচার করছিলেন। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন কারাগারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এসব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করে আসছেন। এসব শান্তিময় মানুষদের সন্ত্রাসী ও জঙ্গি বানিয়ে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে এ দেশের জনগণই।’ 

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা ইমাম ওলামা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল্লাহ মাজাহারী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’