খুমেক হাসপাতালে ডেঙ্গু শনাক্তের সরঞ্জাম শেষ, বেড সংখ্যা বৃদ্ধি

খুলনা প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১১:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১২:৫৩

খুলনায় ডেঙ্গু রোগী বাড়ছে খুলনায় ডেঙ্গু রোগীর চাপ দিন দিন বাড়ছে। এ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে বেড বাড়ানো হয়েছে। একইসঙ্গে মেডিসিন বিভাগেও ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে। এখন পর্যন্ত এ হাসপাতালে ৯১ ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে তিন শিশুসহ ৬৪ জন এখনও চিকিৎসাধীন। এ অবস্থার মধ্যেই হাসপাতালে ডেঙ্গু শনাক্তের সরঞ্জাম শেষ হয়ে গেছে। মন্ত্রণালয়ে সরঞ্জাম চেয়ে আবেদন করেও ঘাটতির কারণে পাওয়া যায়নি। ফলে নতুন সংকট দেখা দিয়েছে।

খুলনা বিভাগের ৯ জেলায় গত ২৮ দিনে ৩৬৩ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

খুমেক হাসপাতালের প্যাথলজিস্ট ডা. সাবিকুন নাহার বলেন, ‘ডেঙ্গু শনাক্তের জন্য সরকারিভাবে ১০০টি কিট সরবরাহ করা হয়। বুধবার সকাল পর্যন্ত ২৭ জনের পরীক্ষার পর কিট শেষ হয়ে গেছে। বিষয়টি হাসপাতালের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ‘ডেঙ্গু শনাক্তকরণের কিট শেষ হয়ে গেছে। বিষয়টি ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে চাহিদাপত্র দেওয়া হয়। সেখানেও সংকট রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। মেডিসিন বিভাগের উদ্যোগে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল ও ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।’

খুমেক হাসপাতালের ডেঙ্গু চিকিৎসার মেডিক্যাল টিমের সদস্য সহকারী রেজিস্ট্রার মেডিসিন ইউনিট-২ এর ডা. পার্থ প্রতীম দেবনাথ বলেন, ‘বেড সংকট থাকায় ডেঙ্গু ওয়ার্ড ছাড়াও মেডিসিন বিভাগের সব ইউনিটে ডেঙ্গু রোগীদের ভর্তি করা হয়েছে।’

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, গত ২৮ দিনে খুলনা বিভাগের ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৬৩ জনে দাঁড়িয়েছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান