ডেঙ্গু রোগী শনাক্তে চসিকের বিনামূল্যে রক্ত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০১৯, ১২:৩৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১২:৩৫

চট্টগ্রাম সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির পর ডেঙ্গু আক্রান্তদের শনাক্তে বিনামূল্যে রক্ত পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত ২৯ জুলাই নগরীর আলকরণ মোড়ে অবস্থিত করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই কর্মসূচির আওতায় গত চারদিনে ৪৭৬ জন ডেঙ্গু পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার। সর্বশেষ বৃহস্পতিবার (১ আগস্ট) ১৩৬ জনের রক্ত পরীক্ষা করা হয় বলে তিনি জানান। এর মধ্যে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
ডা. সেলিম আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গু নিয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালানোর পর নগরবাসী অনেক সচেতন হয়েছেন। প্রতিদিন অনেক মানুষ রক্ত পরীক্ষা করার জন্য হাসপাতালে আসছেন। তাদের মধ্যে যাদের রক্ত পরীক্ষা করা দরকার শুধু তাদেরকেই রক্ত পরীক্ষা করা হচ্ছে।’
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান বলেন, গত ১৩ জুলাই ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে নগরীতে মশা নিধনে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানোর ক্রাস প্রোগ্রাম চালু করে সিটি করপোরেশন।
এর আগে রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করলে প্রথমে সচেতনতামূলক কর্মসূচি শুরু করে চসিক। ডেঙ্গু প্রতিরোধে গত ১৩ জুলাই নগরীতে মশক নিধন কর্মসূচি শুরু করা হয়। পরে করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে সচেতন করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী