রাইসকুকার থেকে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১৫:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:২৩

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগরে রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাজিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মাজিদা বেগম জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল মজিদ গাজীর স্ত্রী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিদ্যুতায়িত হয়ে মাজিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, দুই সন্তানের মা মাজিদা বেগম শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তিনি খুন্তি দিয়ে রাইচ কুকারের ভেতর নাড়াচাড়া করছিলেন। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। প্রতিবেশীরা জানতে পেরে তার মরদেহ উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, তিনি বিষয়টি শুনেছেন।

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম