মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১২:১০আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১২:১৯

মাদারীপুর মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাদিরা আক্তার নামে (৪০) এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার রাতে কালকিনি থেকে মাদারীপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায়  ডেঙ্গুতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

নাদিরা আক্তার কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের শওকত আলীর স্ত্রী।

স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাদিরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কোনও জায়গা না পেয়ে নাদিরাকে সন্ধ্যায় তার স্বজনরা আবারও কালকিনি হাসপাতালে ফেরত নিয়ে আসেন। একপর্যায়ে চিকিৎসরা তাকে রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বজনরা রোগীর অবস্থা খারাপ হলে জেলার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার রুবেল হোসেনের মেয়ে শারমিন আক্তার (২২) ও বুধবার রাতে ঢাকার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে মারা যান শিবচরের মাদবরেবচরে বাবু খানের ছেলে ফারুক খান (২২)। তারা ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইমরানুর রহমান সনেট বলেন, ‘জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এই জ্বর দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এছাড়া যাদের অবস্থা গুরুতর তাদের প্রত্যেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তরলজাত খাবারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দেওয়া হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম