বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে রুবেল মৃধা (৪০) নামের একজন জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ আগস্ট) ভোরে সোনারচর থেকে দক্ষিণ-পশ্চিম গভীর বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এফবি সাইমুন নামের ট্রলারে রুবেলসহ ১৩ জন জেলে ও শ্রমিক সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে ওই ট্রলার থেকে সাগরে পড়ে রুবেল নিখোজ হন। নিখোঁজ রুবেল চরমোন্তাজ স্লুইজ গেট বাজার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলার মমিনপুর এলাকায়। সাইমুন নামের ওই ট্রলারের মালিক রেজাউল মাতুব্বর।
ওসি আলী আহম্মেদ জানান, নিখোঁজ জেলে রুবেলকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।







