খুলনা বিভাগের ১০ জেলায় ৬৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮৫ জন আক্রান্ত হয়েছেন যশোর জেলায়। খুলনায় ১৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন।
এছাড়া, কুষ্টিয়ায় ১২৬ জন, ঝিনাইদহে ৬০ জন, সাতক্ষীরায় ৩৭ জন, মাগুরায় ৩২ জন, চুয়াডাঙ্গায় ২৯ জন, নড়াইলে ২৮ জন (একজনের মৃত্যু), বাগেরহাটে ২৩ জন ও মেহেরপুরে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ৪ আগস্ট বেলা ২টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে উল্লিখিত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি হন এবং পরীক্ষার পর সবারই ডেঙ্গু শনাক্ত হয়।
খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘শনিবার বেলা ২টা থেকে রবিবার বেলা ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ১১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোরে ৩৭ জন, খুলনায় ১৫ জন (২ জন মারা গেছেন), কুষ্টিয়ায় ১৪ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৯ জন, মেহেরপুরে ৯ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, সাতক্ষীরায় ৬ জন, বাগেরহাটে ৫ জন ও মাগুরায় ৪ জন আক্রান্ত হয়েছেন।








