ডেঙ্গু রোগী সন্দেহে হিলির ৩ জনকে দিনাজপুর মেডিক্যালে স্থানান্তর

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৭:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:১১

ডেঙ্গু রোগী সন্দেহে হিলির ৩ জনকে দিনাজপুর মেডিক্যালে স্থানান্তর

দিনাজপুরের হিলিতে ৩ জন ব্যক্তিকে প্রাথমিকভাবে ডেঙ্গু রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হিলিতে এসেছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নাজমুস সাঈদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে সরকারিভাবে কোনও ধরনের কিট সরবরাহ না থাকায় কোনও রোগীকে ডেঙ্গু আক্রান্ত মনে হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল মাহমুদ জানান, আমরা প্রতিদিনই আউটডোরে এ ধরনের রোগী পাচ্ছি যারা সবাই ঢাকা থেকে এসেছেন। হাকিমপুরে এখন পর্যন্ত ৩ জন ডেঙ্গু রোগী পেয়েছি, যাদের আমরা উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের