কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন চটপটি বিক্রেতা

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৭:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৩৫

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন চটপটি বিক্রেতা বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ৫৩ হাজার ৫শ’ টাকা কুড়িয়ে পান চটপটি বিক্রেতা বেলাল হোসেন। এরপর সেই টাকা নিয়ে তিনি যান চেয়ারম্যান আয়ুব হোসেনের বাড়িতে। শুক্রবার মাইকিংয়ের ব্যবস্থা করেন চেয়ারম্যান। এরপর টাকার মালিক ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আবদুর রশিদ ফিরে পান টাকা।

শনিবার (৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন।

তিনি জানান, অভাব যে মানুষকে নষ্ট করতে পারে না চটপটি বিক্রেতা বেলাল তার উৎকৃষ্ট উদাহরণ। বেলাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের নুরুল হক মোল্ল্যার ছেলে। আর টাকা হারানো ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আবদুর রশিদের বাড়িও একই উপজেলার পারখালকোলা গ্রামে।

এ ব্যাপারে বেলাল হোসেন বলেন, ‘আমি একজন অভাবী মানুষ। বাবা মায়ের অভাবের সংসারে ছোট থেকে বড় হয়েছি। সব সময় সৎ উপায়ে কর্ম করে সংসার চালাই। কখনও কারও অর্থের প্রতি লোভ করিনি। প্রকৃত মালিকের হাতে টাকাটা ফেরত দিতে পেরে আমি খুশি।’

এদিকে হারানো টাকা ফিরে পেয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি নিজেও গরিব মানুষ। ধারদেনা করে কাঠের ব্যবসা করি। হারানো টাকাটা ফেরত পেয়ে মানুষ সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ গেলো ১৭ জনের, রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ গেলো ১৭ জনের, রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ  
মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ  
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ