চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সচেতনায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাচিপের প্রচার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৮:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:২৫

ডেঙ্গু রোগের বিষয়ে জনসচেতনা বাড়াতে স্কুলে স্বাচিপের প্রচারাভিযান এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (৪ আগস্ট) সকাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপের) ব্যানারে প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ ও হাসিনা উচ্চ বিদ্যালয়, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, কারাবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচি চালানো হয়। জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী ফটিকসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পুলিশের উদ্যোগে জেলা পুলিশের সব ইউনিটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং মশা নিধনে ওষুধ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জেলার সব সরকারি দফতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এদিকে ডেঙ্গু সন্দেহ হলে সবাইকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক এজেডএম নুরুল হক বলেন, ‘ডেঙ্গু কর্নারে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে যদি টেস্ট করাতে হয় তবে সে খরচ জেলা প্রশাসন বহন করবে। রোগীদের সহায়তা করার জন্য হাসপাতাল গেটে রোভার স্কাউটস রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সঠিক সহায়তা পাওয়া যাবে।’
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মনে। কেউ সাধারণ জ্বরে আক্রান্ত হলেও রক্ত পরীক্ষার জন্য ছুটে যাচ্ছেন হাসপাতালে। কিন্তু একসঙ্গে এতো মানুষের রক্ত পরীক্ষার কিটস ও অন্যান্য উপাদান পর্যাপ্ত না থাকায় জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দিতে কিছুটা হলেও হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরের জীবাণু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খোলা হয়েছে ডেঙ্গু কর্নার।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিকুল ইসলাম জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এখন পর্যন্ত যে সকল ডেঙ্গু রোগী ভর্তি আছেন তারা সকলেই শঙ্কামুক্ত।’
হাসপাতালে ভর্তি ৩৮ জনের মধ্যে এখন পর্যন্ত জেলায় দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান