বরিশাল নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) দুপুর একটায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্নারের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমানের জীবনী জানা সব শিক্ষার্থীর জন্য একান্ত প্রয়োজন। এই কর্নারে ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে বঙ্গবন্ধুর কর্মময় জীবনচিত্রসহ নানা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান পরিবেশন করেন।








