ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৫:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৫:৫৮

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার কমছে। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। তাই ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। যার যার বাড়ি আর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেই দ্রুত এটি নির্মূল হয়ে যাবে। ডেঙ্গু নির্মূল করে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।’

সোমবার (৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে পৌরসভার ডেঙ্গু নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুৎফর রহমান, মানিকগঞ্জ  আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে যান। তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের বিভিন্ন নির্দেশনা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

ঈদের সময় সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ইতোমধ্যে সারা দেশের সব সরকারি হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পরে মন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করেন।  

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান