খুলনায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৬:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৬:৪২

এডিস মশা (ছবি: ইন্টারনেট) খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। সোমবার (৫ আগস্ট) সকাল ৭টার দিকে খুলনার বেসরকারি সিটি মেডিক্যাল হাসপাতালে খাদিজা বেগম (৪০) নামের এ গৃহবধূর মৃত্যু হয়। এ নিয়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পাঁচ জনে দাঁড়ালো।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় আরও ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হলেন ৮৩১ জন।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক জানান, বাগেরহাটের শরণখোলা এলাকার বাসিন্দা খাদিজা বেগম পাঁচ দিন আগে জ্বর নিয়ে সিটি মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এরপরই তার স্বজনরা খাদিজার মরদেহ নিয়ে শরণখোলায় চলে যান।

খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার জানান, ‘রবিবার বেলা ১টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন। আক্রান্তদের মধ্যে খুলনায় ৩১ জন (এক জন মৃত), যশোরে ৩১ জন, কুষ্টিয়ায় ১৯ জন, সাতক্ষীরায় ১৫,  মাগুরায় ১৪ জন, ঝিনাইদহে সাত জন, নড়াইলে ছয় জন, মেহেরপুরে ছয় জন, চুয়াডাঙ্গায় চার জন, বাগেরহাটে এক জন রয়েছেন।’

খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর ২১৬ জন আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম