কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করেছে কুসিক

কুমিল্লা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৮:০৬আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৮:২৩

কুসিকের বৈঠক

কোরবানির পশু জবাই করার জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ১৯১টি স্থান নির্ধারণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ।

কুসিকের দেওয়া নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই কার্যক্রম নিশ্চিত করার লক্ষে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি এবং বর্জ্য অপসারণ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু।

সোমবার (৫ আগস্ট) সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র বলেন, ‘কুসিকের দেওয়া স্থানের বাইরে গিয়ে জনগণের চলাচলের সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট বসানো এবং পশু জবাই করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বাড়ির আঙ্গিনায় পশু জবাই করলে নিজ দায়িত্বে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। এছাড়া পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করতে হবে। সমাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে এবং এ জন্য কুসিককে সহযোগিতা করতে হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান