সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৮:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৮:১৮

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদী থেকে জান্নাতে কেয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কেয়া উপজেলার কোরবান আলীর মেয়ে ও ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সোমবার (৫ আগস্ট) সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নদীর পাড়ের জুম্মা পাড়ার কোরবান আলীর মেয়ে জান্নাতে কেয়া। সকাল পৌনে ১১টার দিকে পাড়ার সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা কেয়াকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হলে সৈয়দপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা এক ঘণ্টা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘কেয়া সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম