শপথ নিলেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৮:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৪৯

শপথ নিলেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার (৭ আগস্ট) ঢাকা বিভাগীর কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীর কমিশনার মোহাম্মদ জয়নুল বারী তাদের শপথবাক্য পাঠ করান।

আজ শপথ নেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোহাম্মদ হোসেন মিয়া, পনির হোসেন, মোহাম্মদ মাঈনুদ্দিন, জামাল হোসেন, রোকন মিয়া, আবু নাঈম, আমজাদ হোসেন ভুট্টু, আইয়ুব হোসেন খান, নারী কাউন্সিলর মিনারা আক্তার, সাফিয়া আক্তার ডলি, সামসুন্নাহার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সেলিম রেজা। শপথ নিলেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

উল্লেখ্য ২৫ জুলাই কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ আগস্ট ফলাফলের গেজেট প্রকাশিত হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাঞ্চন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করবেন নবনির্বাচিতরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম