টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১২:২৬আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১২:৪০

র‌্যাবের হেফাজতে আটক দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। বুধবার (৭ আগস্ট) রাতে টেকনাফের নয়াপাড়া মোছনী শরণার্থী শিবির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো−টেকনাফের হ্নীলা নয়াপাড়া মোছনী শরণার্থী শিবিরের আই ব্লকের ৫০৯ নম্বর রুমের ০৮৮৭৪ নম্বর এমআরসিধারী নুরু সালামের ছেলে আব্দুল মন্নাফ (৩২) ও একই ব্লকের মৃত আবুল হোসনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

র‌্যাব-১৫ সিপিসি-১ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হ্নীলা নয়াপাড়া মোছনী শরণার্থী শিবিরে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের  দল সেখানে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ১০ লাখ ২৫ হাজার টাকা।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি