বরিশালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১৩:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৩:৩৯

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিাশালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বরগুনা জেলা থেকে আসা ডেঙ্গু রোগী মো. মজিবর রহমান মঞ্জু মোল্লা আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ১টা ৩০মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গুর সঙ্গে মজিবর রহমান মঞ্জু ডায়রিয়ায়ও আক্রান্ত ছিলেন। রাতেই স্বজনরা মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

ডা. বাকির হোসেন জানান, এ নিয়ে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। অপর ‍এক নারীর মৃত্যু হয়েছে ‍গৌরনদী ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বরিশালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখন সেখানে ২৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছে বলে জানিয়েছেন রোগীরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম