চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর দাম বেশি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১০ আগস্ট ২০১৯, ১১:২১আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১১:৩০

চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট কোরবানির ঈদের আগে সময় আছে আর মাত্র একদিন। ফলে পুরোদমে জমে উঠেছে চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলো। গত কয়েকদিন অলস সময় পার করলেও শুক্রবার ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে ব্যস্ত সময় কেটেছে বিক্রেতাদের।

নগরীর বিবির হাটে ১৬টি গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার শফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চারদিন আগে ১৬টি গরু নিয়ে হাটে এসেছিলাম। এতদিন একটা গরুও বিক্রি করতে পারিনি। কিন্তু শুক্রবার চারটা গরু বিক্রি হয়েছে। হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে।’

এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবারে গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার এক লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তারা। চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট

বিবির হাটে গরু কিনতে আসা মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও বেপারিরা দাম ছাড়ছেন না। কয়েকটা গরু দেখেছি। কিন্তু এখনও কেনা হয়নি। মাঝারি সাইজের কোনও গরু এক লাখের নিচে পাওয়া যাচ্ছে না।’

একই অভিযোগ সাগরিকা বাজার থেকে গরু কিনতে আসা দেওয়ান হাট এলাকার বাসিন্দা হারুন রশিদের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮৫ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি। গত বছর এরকম গরুর দাম ছিল সর্বোচ্চ ৭০ হাজার টাকা। বেপারিরা অধিক মুনাফার জন্য দাম কমাচ্ছেন না।’

শুক্রবার বিকালে বিবির হাট ঘুরে দেখা যায়, এদিন বাজারে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে। তবে যে পরিমাণ ক্রেতা বাজারের এসেছেন সেই হারে গরু বেচাকেনা হচ্ছে না। গরুর দাম কিছুটা বেশি হওয়ায় অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। শেষ দিকে হয়তো গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন অনেকে। তবে কেউ কেউ আবার পছন্দমতো দামে গরু পেলে সেটি কিনে নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট

যে কয়েকজন গরু কিনেছেন তাদের বেশিরভাগেরই অভিযোগ, এবার গরুর দাম বেশি। বিশেষ করে ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম কিছুটা বেশি। খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৯০ থেকে এক লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে এক লাখ ১০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকায়।

বাজারের হাসিল তুলছেন ইমরান খান ইমন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে বেচাকেনা অনেক বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় কম। আর মাত্র একদিন বাকি। এখনও বাজারে আসা গরুর চার ভাগের একভাগও বিক্রি হয়নি। আশা করছি শনি ও রবিবার পুরোদমে বেচাকেনা হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের