মুন্সীগঞ্জে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গ্রেট বিক্রমপুর বাসকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ২০:১১আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২৩:৪৫

মুন্সীগঞ্জে গ্রেট বিক্রমপুর বাসকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গ্রেট বিক্রমপুর বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর সঙ্গে ৬০ জন যাত্রীকে তাদের পরিশোধিত অতিরিক্ত ভাড়ার টাকাও ফেরত দেওয়া হয়।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় শিমুলিয়া ঘাটে বাসের চালক মো. আশিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। এসময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন তিনি।

তিনি জানান, ঢাকার গুলিস্তান থেকে যাত্রী বহন করে শিমুলিয়া ঘাটে আসে গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসটি। নির্ধারিত ভাড়া ৭০ টাকা হলেও বাসটি অতিরিক্ত ১০০ টাকা আদায় করে। কিন্তু, অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে রাজি হননি। এরপর শিমুলিয়া ঘাটে অবস্থানকালে যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়া না দিলে মারধর করার হুমকি দেয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে এমন অভিযোগ করা হলে ৬০ জন যাত্রীর বাড়তি ১০০ টাকা করে ফেরত দেওয়া হয়। এছাড়া বাসটির চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের