ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ০৬:১২আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৬:৩৪

১৪৪ ধারা টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঈদের দিন সোমবার (১২ আগস্ট) ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুর রহমান। 

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী ভোজদত্ত ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে ভোজদত্ত ও বীরবাসিন্দা দুই গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় দুই গ্রামের লোকজনের একই স্থানে নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। এজন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ সোমবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম