নবাবগঞ্জে পিকনিকের বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৯:২৮আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:২১

নবাবগঞ্জে পিকনিকের বাসের ছাদ থেকে পড়ে যুবক নিহত দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের ছাদ থেকে পড়ে গিয়ে বুলবুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।  মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে ওই উপজেলার ইসলামপুর মোড়ে এ ঘটনা ঘটে।  আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিমল কুমার চাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বুলবুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফেসকারহাট এলাকার আপিল উদ্দিনের ছেলে। আহত যুবক আলিফ হোসেনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে একটি পিকনিকের বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নবাবগঞ্জের পর্যটনকেন্দ্র ‘স্বপ্নপুরী’তে যাচ্ছিল। পথে ইসলামপুর মোড়ে বাঁক ঘোরার সময় ছাদ থেকে দুই যুবক নিচে পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

এসআই বিমল জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান