ধারালো অস্ত্রের কোপে ঠাকুরগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ আহত ২, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৩:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৩:৩২

আহত সাংবাদিক লুৎফর রহমান মিঠু সন্ত্রাসীর ধারালো অস্ত্রের কোপে এনটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু আহত হয়েছেন। এ সময় তার বন্ধু সাদেকুল ইসলাম সাদিকও আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ৪টায় শহরের বাজার পাড়াস্থ নিজ বাড়িতে ঢোকার মুহূর্তে রাস্তার ওপরেই অতর্কিত এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবু সাঈদ বাপ্পি নামে একজনকে আটক করেছে।

আহত সাংবাদিক লুৎফর রহমান মিঠু জানান, বাড়িতে ঢোকার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোনও কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপ দেয় সে। এ সময় তার বন্ধু সাদিক বাধা দিলে তাকেও যখম করে। চিৎকার করলে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করে।

এ ঘটনায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলুসহ সাংবাদিকরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী